1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

পঞ্চগড়ে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫৫ Time View

পঞ্চগড় জেলার আটোয়ারী থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলার ছোটদাপ গ্রামের মৃত শামসুল আলমের পুত্র মোঃ সোহেল রানা (২৯) এবং একই গ্রামের মৃত সহিম উদ্দিনের পুত্র মোঃ তৈয়ব আলী (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর-০২, তারিখ-০৩/০৫/২০২৬ ইং। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।

গ্রেফতারের পর আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে পুলিশের আরও তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!