1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সেন্ট জন বিয়ানী হাসপাতাল: মানবসেবায় এক অনন্য প্রতিষ্ঠান

মামুনুর রহমান সিকদার জুয়েল
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৮৪ Time View

ঢাকার ফার্মগেটের ৯, হোলিক্রস কলেজ রোডে অবস্থিত সেন্ট জন বিয়ানী হাসপাতাল একটি সম্পূর্ণ সেবামূলক ও অলাভজনক চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে বিশেষ সুনাম অর্জন করেছে। মনোরম ও শান্ত পরিবেশে গড়ে ওঠা এই হাসপাতালটি রোগীদের জন্য নিরবচ্ছিন্ন ও আন্তরিক চিকিৎসাসেবা প্রদান করে আসছে।
ইতালিতে পোস্টরাল হেলথ কেয়ারে পিএইচডি ডিগ্রিধারী ডক্টর ফাদার লিনটু ফ্রান্সিস ডি কোস্টার একক উদ্যোগে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রোগীদের স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
হাসপাতালটিতে চক্ষু, ডেন্টাল এবং আইসিইউসহ বিভিন্ন আধুনিক বিভাগ রয়েছে, যা সুশৃঙ্খল ও উন্নত সেবার মাধ্যমে রোগীদের আস্থা অর্জন করেছে। ব্যস্ত নগরীর মাঝেও হাসপাতালের শান্ত পরিবেশ রোগীদের মানসিক স্বস্তি প্রদান করে, যা চিকিৎসা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ডক্টর ফাদার লিনটু ফ্রান্সিস ডি কোস্টা জানান, দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে একটি ১০ তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে ফিজিওথেরাপি ও ডেন্টাল সেন্টারে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক নিয়োগের মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হচ্ছে।
ডেন্টাল বিভাগের এক চিকিৎসক জানান, এখানে কাজের পরিবেশ অত্যন্ত ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ, যা রোগীদের উন্নত সেবা প্রদানে সহায়ক ভূমিকা রাখছে।
সর্বোপরি, সেন্ট জন বিয়ানী হাসপাতাল মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধীরে ধীরে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!