1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে প্রশাসন, বিতরণ করা হলো ঢেউটিন ও আর্থিক সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর জিজ্ঞাসাবাদের জন্য আটক গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি

পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

মধুখালি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২২ Time View

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার ২৩ এপ্রিল,২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান

​প্রধান অতিথির বক্তব্যে রওশনা জাহান বলেন, “পুষ্টির চাহিদা মেটাতে আমাদের দামী বিদেশি ফলের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। বিদেশি ফলের তুলনায় আমাদের দেশীয় প্রজাতির ফলমূল ও শাকসবজিতে পুষ্টির গুণগত মান অনেক বেশি এবং এগুলো সহজেই হাতের নাগালে পাওয়া যায়। তবে সর্বোচ্চ পুষ্টিমান নিশ্চিত করতে শাকসবজি রান্নার সঠিক নিয়মগুলো আমাদের সবার জানা জরুরি।”

​অনুষ্ঠানের সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কবির সরদার তার বক্তব্যে বলেন, “আমাদের বাড়ির আঙিনায় উৎপাদিত দেশীয় ফল ও শাকসবজি থেকেই আমরা প্রয়োজনীয় পুষ্টি পেতে পারি। পুষ্টিহীনতা দূর করতে তিনি উপস্থিত সকলকে দেশীয় প্রাকৃতিক খাবারের প্রতি অধিক গুরুত্ব প্রদানের আহ্বান জানান।”

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানভীর আহম্মেদ-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খলিলুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি নূরনবী মিয়া এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন।

​সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং একটি মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনে সুষম পুষ্টির গুরুত্ব তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!