1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোট মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

ফরিদপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট ছাত্রলীগের ৯ নেতাকর্মী বহিষ্কার

স্টাফ রিপোর্টার 
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৯৯৮ Time View

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ফরিদপুরে ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।
বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ সৌরভ ও তাপস মল্লিক, জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক জুবায়ের হোসেন অর্পি, জেলার সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল জবিউল্লাহ, মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কাজী, নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রিফাত আলিম, জেলা ছাত্রলীগের কর্মী মোস্তাফিজুর হাসান, জেলা ছাত্রলীগের অপর কর্মী কাওসার তালুকদার ও রাজিব হোসেন। গতকা বুধবার বিকালে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান। এর আগে একইদিন দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহামেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে সা¤প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে সংগঠন বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপরোক্তদের সাময়িক বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর কাছে জোর সুপারিশ করা হলো।ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন ছাত্রলীগের ওই ৯ জন নেতাকর্মী। এতে তারা আদর্শ পরিপন্থী ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যে কারণে তাদের নয়জনকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্যও সুপারিশ করা হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!