1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: ফরিদপুরে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ Time View

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফরিদপুর ইউনিট।

আজ বুধবার সকালে ফরিদপুর জেলা শহরে মাইকিং ও জনসচেতনতামূলক এই প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ সূচনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফরিদপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হুসাইন জুয়েল।

উদ্বোধনকালে সৈয়দ জুলফিকার হুসাইন জুয়েল দৈনিক বাঙ্গালী খবরকে বলেন, “হাম ও রুবেলা একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। এই রোগ প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের শিশুদের সুরক্ষায় সরকারের এই দেশব্যাপী ক্যাম্পেইনকে সফল করতে রেড ক্রিসেন্ট সবসময়ই বদ্ধপরিকর। আমাদের এই মাইকিং ও প্রচার কার্যক্রম জেলার প্রতিটি প্রান্তে সাধারণ মানুষকে সচেতন করবে এবং শিশুদের টিকাদান কেন্দ্রে আনতে উদ্বুদ্ধ করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের অন্যান্য কর্মকর্তা, সদস্য এবং স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

সরকারের এই টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ফরিদপুর জেলা ইউনিটের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছে। রেড ক্রিসেন্টের এই তৎপরতা টিকাদান কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!