1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে যাত্রী বেশে ইজিবাইক ছিনতাইয়ের সময় আটক- ১

মোঃ রোকনুজ্জামান,সদরপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৩৮ Time View

ফরিদপুরের সদরপুরে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যাওয়ার সমেয় শফিকুল হাওলাদার(২০) নামে একজন পুলিশের হাতে আটক হয়েছে।

মঙ্গলবার রাত ১০ টায় উপজেলার কৃষ্ণুপুর ইউনিয়নের শৌলডুবী গমের রাস্তা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ইজিবাইক ছিনতাইকারী সদস্য শফিকুল ইসলাম (২০) একই উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের মফিজউদ্দিন হাজীর কান্দি গ্রামের বাচ্চু হাওলাদারের পুত্র। ঘটনার সাথে জড়িত সাইদুল ঢালী ও রকি নামের আরও দুইজন পালিয়ে গেছে বলে জানা গেছে।

ইজিবাইক চালক ফরিদপুর সদর উপজেলার গেরদা গ্রামের খিদির বেপারির পুত্র দানেছ বেপারি জানান, একই দিন রাত সাড়ে ৯টায় ফরিদপুর সুপার মার্কেট থেকে ৭০০ টাকা ভাড়া চুক্তিতে সদরপুর আসার কথা বলে ইজিবাইকে উঠে এবং পথে বিভিন্ন উছিলায় কালক্ষেপণ করে রাত বেড়ে যায়। সদরপুর উপজেলার শৌলডুবি এলাকায় পৌছালে প্রস্রাব করার কথা বলে গাড়ি থামিয়ে আমার গলাচিপে ধরে মারধর করে পাশের নালায় ফেলে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়।

সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, খিদির বেপারির ইজিবাইক ছিনতাই হওয়ায় থানায় আসিয়া জানায়। পরে আমি সম্ভব্য সকল রাস্তায় আমার অফিসারসহ আমি বের হই। বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে রাত ১ টার দিকে বাইশরশি বিশ্বজাকের মন্জিলের পশ্চিম পাশের পাকা রাস্তা থেকে ১ জন আসামীসহ ইজিবাইক উদ্ধার করি। এই চক্রের বাকি দুইজন সদস্য পালিয়ে যায়। এ বিষয়ে খিদির বেপারির বাদী হয়ে একটি ছিনতাই মামলা দায়ের করেছে এবং আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!