1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে প্রশাসন, বিতরণ করা হলো ঢেউটিন ও আর্থিক সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর জিজ্ঞাসাবাদের জন্য আটক গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি

সাতপাড়ে বিনামূল্যে ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত

গোপালগঞ্জ সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২২ Time View

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় দীননাথ গুয়ালিচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিনামূল্যে চোখের ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ শিবির। এতে এলাকায় অসহায় ও দরিদ্র মানুষদের চোখের ছানি অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়। শিবিরটির আয়োজন করে ক্রিস্টিয়ান সার্ভিস ইন্টারন্যাশনাল, স্থানীয় সহযোগিতায় ছিল সাতপাড় দীননাথ গুয়ালিচন্দ্র উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সার্বিক পরিচালনার দায়িত্বে ছিল দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাট।
আয়োজকরা জানান, এলাকার গরিব ও মেহনতি মানুষের চোখের চিকিৎসা সুবিধা প্রায়শই সীমিত। তাই প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় এ ধরনের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এ কার্যক্রম আয়োজন করা হয়।
শিবিরে অংশ নেওয়া রোগীরা জানান, বিনামূল্যে এ ধরনের চিকিৎসা কার্যক্রম তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!