1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা- এম এম হোসাইন

সদরপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৩ Time View

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সাবেক এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফের জামাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এম হোসাইন বলেছেন— জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের জন্য নেলসন ম্যান্ডেলা, ছিলেন মাহাথির মোহাম্মদ। তাঁর অনন্য সৃষ্টি বিএনপির উনিশ দফা কর্মসূচির মাধ্যমেই দেশে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, তারুণ্যের প্রতীক তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে এসে ক্ষমতা গ্রহণ করবেন। সেই দিনের অপেক্ষায় আমরা সবাই অধীর আগ্রহে আছি।

নিজের বক্তব্যে এম এম হোসাইন ফরিদপুর-৪ আসনের জনগণের উদ্দেশ্য বলেন, আমার শ্বশুর চৌধুরী আকমল ইবনে ইউসুফ ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত আস্থাভাজন। তিনি এমপি থাকাকালে এই আসনে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। আমি যদি আপনাদের দোয়া ও সমর্থনে নির্বাচিত হতে পারি, আমিও ইনশাআল্লাহ আপনাদের কল্যাণে কাজ করে যাব।

এসময় বক্তৃতা দেন সদরপুর সরকারি কলেজের সাবেক জিএস শাহজামাল সাহেব, বিএনপির সাবেক নেতা রফিকুল ইসলাম বাবু মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শোভাযাত্রা ও সমাবেশে সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক বিএনপি নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!