1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে জিওপি সভাপতি ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সদরপুর প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৬ Time View

গণঅধিকার পরিষদ (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জিওপি কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান হাওলাদারের তত্ত্বাবধানে সদরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

আজ ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৪টায় সদরপুর উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত বিক্ষোভ মিছিল সদরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরপুর মাদ্রাসা মার্কেটের সামনে মিছিল শেষে ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ হাসান বলেন,“গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও নেতাকর্মীদের উপর হামলা গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের অংশ। জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার জন্যই এ হামলা চালানো হয়েছে।”
অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জিএম কাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই কোনো হামলা বা দমন-পীড়নে থামানো যাবে না। প্রয়োজনে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন
সদরপুর উপজেলা যুগ্ম আহবায়ক মোহাম্মদ এরশাদ খাঁন,সদস্য সচিব কাউসার আহমেদ খাঁন,আশিকুল ইসলাম রনি,যুগ্ম সদস্য সচিব মোঃ ফয়সাল,ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সমন্বয়ক জনি বিশ্বাস,ছাত্রী বিষয়ক সম্পাদক আশা মনি,সহ-সাংগঠনিক আজিম মাতুব্বর, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় আহমেদ,জেলা যুব অধিকার পরিষদের সদরপুর উপজেলা যুব অধিকার পরিষদের নেতা রনি ইসলাম বাবু বেপারী,
সাব্বির রহমান শান্ত সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!