1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন

শিবচরে জানাজা পার্টির সদস্য গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৯৮১ Time View

মাদারীপুরের শিবচরে এক বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগের কেন্দ্রিয় নেতার জানাজায় হাতেনাতে মোবাইল চুরির সময় সুমন মোল্লা নামের জানাজা পার্টির এক সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ তার তথ্য মতে খোওয়া যাওয়া ৭টি মোবাইল উদ্ধার করে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ৪ জনের এই দলের সদস্যরা দেশের বড় বড় জানাজায় গিয়ে দামী মোবাইল চুরি করে বলে পুলিশ জানিয়েছে ।

পুলিশ জানায়, মঙ্গলবার বাদ যোহর জেলার শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধকালীন ৭ থানা এরিয়া কমান্ডার, শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য এবং শিবচর পৌরসভার প্রথম প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের(৮২) জানাজায় হাজারো মানুষের ঢল নামে। অংশ নেন সংসদ সদস্য,আওয়ামীলীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতৃবৃন্দসহ হাজারো মানুষ। প্রচন্ড ভীড়ের মধ্যে চুরি হয় অসংখ্য মোবাইল। এসময় ঐতিহ্যবাহী বাহাদুরপুর মঞ্জিলের পীর আবদুল্লাহ্ মুহাম্মদ হাসানের পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে সুমন মোল্লা নামের এক চোর।

স্থানীয়রা ওই চোরকে পুলিশে দিলে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সুমন জানায় তারা ৪ জনের একটি চোরের দল এই জানাজায় কয়েকটি মোবাইল চুরি করে। পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ৭টি মোবাইল উদ্ধার করে বলে বুধবার প্রেস কনফারেন্সে জানায় । তবে আর কোন চোরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। চোরের এই দলটি ঢাকার কবরাস্থান,ময়মনসিংহ,বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বিশিষ্ট ব্যক্তিদের বড় বড় জানাজায় গিয়ে মোবাইল চুরি করে বলে স্বীকার করেছে। এক্ষেত্রে তারা পরিস্কার পাঞ্জাবি,পায়জামা পরে যাতে কেউ সন্দেহ না করে। সুমন মোল্লা ঢাকার জুরাইনের হকারি করে।

এই চোর চক্র ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় সম্পৃক্ত বলে জানা গেছে। সুমন মোল্লা(৩০) মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ইউনিয়নের মোতালেব মোল্লার ছেলে। চোর চক্রের অন্য সদস্যরা হলো শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনপাড়ার ছামসুল হকের ছেলে মোঃ শাহজাহান, ঢাকার শনিরআখড়ার কদমতলীর জসিম(৪০), ঢাকার পল্লবীর আনিচ(৩৬)। মামলার বাদী শিবচর পৌরসভার কাউন্সিলর বাবুল ফকির জানান, গতকালের জানাজা অনেক বড় ছিল। এসময় আমার মোবাইলসহ অনেকগুলো মোবাইল চুরি হয়। এসময় পীর সাহেবের মোবাইল চুরির সময় এক চোর ধরা পড়ে। পরে পুলিশ ৭টি মোবাইল উদ্ধার করে। ওর মাধ্যমে জানাজাগুলোতে যারা মোবাইল চুরি করে এই চক্র ধরতে পারে পুলিশ। শিবচর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, জানাজা পার্টির সদস্যরা বিভিন্ন পেশার বেশে ঢাকায় হকারিসহ বিভিন্ন কাজ করে। আর বড় বড় জানাজায় গিয়ে দামী মোবাইলগুলো চুরি করে।

আমরা অনেক গুরুত্বপূর্ন তথ্য পাচ্ছি। অভিযান চলছে। সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান বলেন, এরা মূলত জানাজা পার্টি। ঢাকা,ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় বড় বড় জানাজায় এরা দামী মোবাইল চুরি করে। ভাল পোশাক পরিচ্ছদ করে এরা সবার মাঝে মিশে থাকে। আমরা ৪ জনের টিমটি সনাক্ত করেছি। মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!