1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪০০ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালের কন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু ও যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। কোটালীপাড়া উপজেলায় কর্মরতঃ সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

আজ ২৭ আগষ্ট বুধবার দুপুরে কোটালীপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিকরা। মানববন্ধন চলাকালে কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আহত সাংবাদিক কালেরকন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু, সাংবাদিক রতন সেন কংকন, এফ এম মাহবুব সুলতান, প্রমথ রঞ্জন সরকার, কাজী পলাশ, রনি আহম্মেদ, সমীর রায় বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক নিয্যাতনের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটলো। এ ঘটনায় জড়িত এক সরকারী কর্মচারী ও বিএনপির নেতারা যুক্ত রয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। আসামীদের গ্রেফতার না হওয়া পযর্ন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে ১ ঘন্টা করে অবস্থান কর্মসূচী ও কলম বিরতি পালন করা হবে।

এদিকে কাশিয়ানি সাংবাদিক ঐক্য ফোরাম মিল্টন খান, পরশ উজির এবং মুকসুদপুর রিপোর্টাস ক্লাব সভাপতি তারিকুল ইসলাম ও মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক পরেশ বিশ্বাস পৃথক বিবৃতিতে হামলার নিন্দা এবং দোষীদের বিচারের আওতায় আনার আহবান জানান ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!