1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

শিশুর ডায়রীয়া প্রতিরোধে মায়ের বুকের দুধের বিকল্প নেই: ডা: রায়হান ইসলাম শোভন

সোহেল রানা
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪৮০ Time View

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যাবস্থা গড়ে তুলুন”। এই শ্লোগান সামনে রেখে, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ আগস্ট) মুকসুদপুর স্বাস্থ্য কম্পেলেক্সের সামনে থেকে, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভনের নেতৃত্বে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন সভাপতির বক্তব্যে মাতৃদুগ্ধের উপর গুরুত্বারোপ করে বলেন, জন্মের পরে শিশুর মুখে বাজারজাতকৃত কৌটার দুধ তুলে না দিয়ে মায়ের বুকের দুধ দেওয়ার আহবান জানান, তিনি আরো বলেন,শিশুর পুস্টি, রোগ প্রতিরধ ক্ষমতা ও শিশু ডায়রীয়া প্রতিরোধে মায়ের বুকের দুধের বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, আবাসিক মেডিকেল অফিসার ডা: বিস্মময় মন্ডল, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি সিরু মিয়া, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম শরীফ, প্রেসক্লাব মুকসুদপুর এর সভাপতি আমজাদ হোসেন আমদ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল কাজী, সাংবাদিক দেলোয়ার হোসেন, আরিফিন মুক্তা, বাদশা, পরেশ বিশ্বাস, বাবুল সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!