1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে প্রশাসন, বিতরণ করা হলো ঢেউটিন ও আর্থিক সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর জিজ্ঞাসাবাদের জন্য আটক গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা

মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সমন্বয় সভা

সোহেল রানা
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৯১ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দ্বীপ সাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডল, মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসিমউদদীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডল প্রমূখ।

১২ অক্টোবর থেকে এক মাস ব্যাপী, ৯ মাস বয়স থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১৮ কার্য দিবস টাইফয়েড ভ্যাকসিনের টিকা দেওয়া হবে। এতে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৮ দিন কমিউনিটিতে এ টিকা দেওয়া হবে। টিকা নেওয়ার পূর্বে সকলকে জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। এসময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন, ইমাম এবং উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!