1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

৩ দিনেও খোঁজ মিলেনি কলেজ ছাত্র রেদোয়ানের

মোঃ রোকনুজ্জামান সদরপুর থেকে
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩৫৭ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের ২২ রশি গ্রামের বাসিন্দা সৌদী আরব প্রবাসী শেখ আবুবক্কর সোহেলের ছেলে শেখ রেদোয়ান(২৭) নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্বজনেরা চরম উদ্বেগ উৎকন্ঠায় দিন পার করছেন।

 

নিখোজ রেদোয়ান গাজীপুরে একটি বেসরকারী কলেজের বি,এস,সির শিক্ষার্থী বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট বুধবার বিকেল ৫ টার সময় রেদোয়ান মটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের বাড়ি-ঘরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যাবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে।

এ ঘটনায় নিখোঁজ শেখ রেদোয়ানের মা রাবেয়া বেগম সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে,যার নম্বর ৫৪৯।

শেখ রেদোয়ানের নিখোঁজের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়ার দাবি জানানো হয়েছে।

এবিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন রেদোয়ানের নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!