1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

মামুনুর রহমান সিকদার জুয়েল
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৮২ Time View

গাজীপুর চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জের সর্বস্তরের সাংবাদিক।
আজ রবিবার (১০আগস্ট) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈশখী টেলিভিশন প্রতিনিধি ও বর্তমান গোপলগঞ্জ পত্রিকার সম্পাদক মোস্তফা জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চ্যানেল আই এর গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি জুবায়ের হোসেন, চ্যানেল এস এর প্রতিনিধি কাজী মাহমুদ, দৈনিক ভোরের বানীর স্টাফ রির্পোটার আমিনুজ্জামান রিপন, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সোহাগ সেন, গোপালগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন সিকদার’সহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা অতি বিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা নৃশংসভাবে হত্যার সাথে প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের সর্বচ্চ শাস্তি ফাসিঁ দাবির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় গোপালগঞ্জ থেকে এই আন্দোলনকে সারা দেশব্যাপী ছরিয়ে দেওয়া হবে বলে জানায় বক্তারা।

এ সময় বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আমিনুল হাসান শাহিন, একাত্তর টিভির প্রতিনিধি আজিজুর রহমান রনি, আরটিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, মানবকন্ঠের প্রতিনিধি আহমেদ আলী খান, দৈনিক ভোরের পাতার হেমন্ত বিশ্বাস, এসএ টিভির প্রতিনিধি আজিজুর রহমান টিপু, আমার সময় প্রতিনিধি সাজ্জাদ খান’সহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!