1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষীকীতে শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৬৯১ Time View

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগসহ সকল শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার (৮আগস্ট) সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত এবং সকাল ১০টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়াও গোপালগঞ্জ জেলা প্রশাসন, পৌরসভা, জেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, জেলা কারাগার, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ জেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু’সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, গোপালগঞ্জ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, বীর মুক্তিযোদ্ধা এম বদরুদ্দোজা বদর, শিক্ষা সম্পাদক লতিফা জামাল চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানম, ধর্ম বিষয়ক সম্পাদক রাজিউদ্দীন খান, জেলা আওয়ামী লীগের সদস্য রেশমা আক্তার হাসি ও উপ-প্রচার সম্পাদক চৌধুরী আশিকুর রহমান শিমুল’ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!