1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন!

এস এম রুবেল, বোয়ালমারী
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৮৬ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে টিকটকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক ওমান প্রবাসীর স্ত্রী প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা যায়, সোমবার (৪ আগস্ট) বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বোয়ালমারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রায়পুর গ্রামের ইসলাম বিশ্বাসের বাড়িতে অনশন করেন ওই নারী। তিনি সুমা বেগম, ওমান প্রবাসী ওবায়দুর রহমানের স্ত্রী। তাদের ঘরে রয়েছে ২ বছরের একটি ছেলে সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে টিকটকের মাধ্যমে সুমা বেগমের সঙ্গে ইসলাম বিশ্বাসের পরিচয় হয়। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরাফেরা ও শারীরিক সম্পর্কেও জড়ান বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবার ওমান থেকে দেশে ফিরে আসেন প্রবাসী স্বামী ওবায়দুর রহমান। এরপর সোমবার বিকেলে সুমা সরাসরি ইসলাম বিশ্বাসের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। রাত ৯টার দিকে সুমা স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তালাক দেন। একই সময় ওবায়দুর রহমানও তাকে তালাক প্রদান করেন।
এরপর সুমা বেগম ইসলাম বিশ্বাসকে বিয়ের জন্য চাপ দেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয়ের সম্মতিতে বিয়ের উদ্যোগ নিলেও ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, তালাকপ্রাপ্ত নারীর জন্য কমপক্ষে ৩ মাস ১০ দিন ‘ইদ্দত’ পালন করার নিয়ম রয়েছে। তাই তৎক্ষণাৎ বিয়ে সম্ভব হয়নি।
এ বিষয়ে সুমা বেগম বলেন, “ইসলামের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমরা পরস্পরকে ভালোবাসি। ইদ্দত শেষে আমরা বিয়ে করবো।”
তবে জটিলতা তৈরি হয়েছে অন্য একটি কারণে। ইসলাম বিশ্বাস ইতোমধ্যেই বিবাহিত এবং তার একটি ছেলে রয়েছে। তার স্ত্রী ও মা নতুন এই বিয়েতে সম্মতি দেননি।
ইসলাম বিশ্বাস বলেন, “আমি সুমাকে ভালোবাসি। সে তালাক দিয়েছে, আমিও তাকে বিয়ে করবো। আমার স্ত্রী-সন্তান থাকলেও তাতে কিছু আসে যায় না।”
এ বিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে অনৈতিক ও সামাজিক অবক্ষয়ের চিত্র হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!