1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে জমি বিরোধে গৃহবধূর উপর হামলা, স্বর্ণালঙ্কার লুট

মোঃ রোকনুজ্জামান সদরপুর থেকে
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৫৭ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীর ওপর সন্ত্রাসী হামলা, স্বর্ণালঙ্কার লুট, শ্লীলতাহানি ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আলমগীর খন্দকার সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২ আগস্ট (শনিবার) রাত আনুমানিক ২টার দিকে পূর্ব শ্যামপুরের আঃ রব মিয়ার নেতৃত্বে ১০-১২ জন সংঘবদ্ধভাবে তার মায়ের মালিকানাধীন জমিতে অবৈধভাবে প্রবেশ করে বালু ফেলে দখলের চেষ্টা করে।

এ সময় বাধা দিলে আঃ রব মিয়ার নির্দেশে দেশীয় অস্ত্র দিয়ে আলমগীরের মা আয়শা বেগমের মাথায় কোপ মারলে তার ডান কানের লতি কেটে যায়। তিনি বাম হাত দিয়ে ঠেকানোর সময় কবজিতে গুরুতর জখম হয়। পরে অন্যান্য অভিযুক্তরা লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং গলায় থাকা ৮ আনার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আলমগীরের স্ত্রী মাবিয়া আক্তার এগিয়ে এলে তিনি ও হামলার শিকার হয়। তাকে মাটিতে ফেলে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করা হয়। তার গলায় থাকা ১২ আনার স্বর্ণের চেইন ও কানের ৪ আনার দুল ছিনিয়ে নেওয়া হয়।

এছাড়া, হামলাকারীরা তাদের দোকানে ঢুকে তালা ভেঙে ক্যাশবক্স থেকে ১০ হাজার টাকা ও মালপত্রসহ প্রায় ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে চলে যায়।

এ সময় স্থানীয় শিউলী বেগম, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তারসহ আশেপাশের কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!