1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

সদরপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

মোঃ রোকনুজ্জামান সদরপুর থেকে
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৯৬ Time View

“রক্তদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার-এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুররে সদরপুর উপজেলায় ‘নতুন প্রজন্ম মানবিক সংগঠন’ এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে চারশতাধিক ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বাবুরচর উচ্চ বিদ্যালয় ও সঃ প্রঃ বিদ্যলয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এস.কে সোহেলের সভাপতিত্বে এবং সংগঠনের প্রবাসী সদস্যদের অর্থায়নে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাবুরচর সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, মানবিক সংগঠনের সভাপতি সরোয়ার হোসেন সহ ফরিদপুর জেলার অন্যান্য সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

সার্বিক তত্বাবাধনে ছিলেন জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফারদিন সানি।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বেচ্ছায় রক্তদান নতুন প্রজন্ম মানবিক সংগঠনটি খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।

ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের সভাপতি বলেন, ”নতুন প্রজন্ম মানবিক সংগঠন” যার একমাত্র লক্ষ্য মানব সেবা। সংগঠনটি প্রবাসী বাংলাদেশী তরুনদের নিয়ে মানবসেবা করার জন্যই গড়া। যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হয়। স্কুলের ছাত্র-ছাত্রীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!