1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

তারেক রহমানের আগমন উপলক্ষে বোয়ালমারীতে বিএনপির আনন্দ র‍্যালি

বোয়ালমারী প্রতিনিধি এস এম রুবেল
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫২২ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য দেশে আগমন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের কৃষি ব্যাংক মোড় থেকে এক বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। পুরো মিছিলজুড়ে ছিল স্লোগানে স্লোগানে মুখরিত পরিবেশ—তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়ে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।

র‍্যালি শেষে কৃষি ব্যাংক চত্বরে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি উপজেলা প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী বলেন, “আমার বাবা মরহুম আক্কাস আলীর হাত ধরেই বোয়ালমারীতে বিএনপির রাজনীতি শুরু হয়েছিল। তিনি আমার জন্মের আগেই বিএনপির জন্ম দিয়েছিলেন। তাই আমি ও বিএনপি—আমরা দুই ভাইয়ের মতো। বিএনপির কোনো পদ-পদবি নিয়ে আমি চিন্তিত নই। আমি আজীবন বিএনপির সঙ্গে থাকব—যা কিছু হোক, আমি দলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।”
তিনি আরও বলেন, “নতুন কিছু সুবিধাবাদী ‘বিএনপির’ কারণে দলের বদনাম হচ্ছে। আমি বেঁচে থাকতে কোনো নেতার কারণেই দলের বদনাম হতে দেব না।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জিয়া সৈনিকদলের সভাপতি মো. মাহবুব আলম।
উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিকাশ সরকার, পৌর জিয়া সৈনিকদলের সভাপতি মো. মুজাহিদ শেখ, সাধারণ সম্পাদক মো. লিটন বিশ্বাসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!