1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

সদরপুরে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ পাঠ 

সদরপুর প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৮৭ Time View
সদরপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ করা হয়।

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি অনুষ্ঠানটি পর্দায় দেখানে হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে নতুন রাষ্ট্রের প্রত্যয়ে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদের সঞ্চালনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজ্জামান, যুগ্ন আহব্বায়ক মোঃ বাহালুল মাতুব্বর, আঃ রাজ্জাক খান, উপজেলা উপজেলা জামায়েত ইসলামীর আমীর মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার, নায়েবে আমির হাজী আবু বকর সিদ্দিক, যুবদল নেতা মুন্সী ইশারত,ছাত্রদল নেতা মোঃ রুমন মাতুব্বর, তুষার মাহমুদ,তামিম সিয়াম প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ শতাধিক নারী-পুরুষ যুবক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শপথ বাক্য পাঠ করান ইউএনও জাকিয়া সুলতানা। শপথপত্রে নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে গ্রামের মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা হয়। অন্যায়, দূর্নীতি ও বৈষম্য নারী নির্যাতন আর দারিদ্রের অপমান থেকে মুক্ত করবো আমাদের মাতৃভূমিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!