1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

সদরপুর  প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৬২ Time View

সৌদি আরবের একটি ভবনে কর্মরত অবস্থায় পড়ে গিয়ে শহিদ(৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ও সৌদি সময় বিকাল ৩টার দিকে দাম্মাম শহরে এ ঘটনা ঘটে।
শহিদ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের নতুন গ্রামের মজিবর রহমানের ছেলে।

এ দিকে ফরিদপুরে বাড়িতে সন্তানকে হারিয়ে থামছে না পরিবারের সদস্যদের আহাজারি। শোকের মাতম বইছে পুরো গ্রামজুড়েও। এ সময় সন্তানের মরদেহ দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্ববান জানান শহিদের পরিবার।

পারিবারিক সূত্র জানায়, স্ত্রী, ২কন্যা, ১পুত্র, ২ ভাই ও ১ বোনের মধ্যে শহিদ সবার বড়। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে তিনি সৌদি আরব পাড়ি জমান।

ঢেউখালী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সোহরাব মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শহিদ চার মাস আগে সৌদি আরবের দাম্মাম শহরে যায়। সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন তিনি। ওই দেশে তিন তলা ভবনের বারান্দায় কাজ করতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। তখন কাজে থাকা বাংলাদেশীরা শহিদকে স্থানীয় একটা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে প্রায় ১২ ঘন্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ ২৩ জুলাই বুধবার বাংলাদেশ সময় ১২ টার সময় তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!