1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে প্রশাসন, বিতরণ করা হলো ঢেউটিন ও আর্থিক সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর জিজ্ঞাসাবাদের জন্য আটক গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি

গ্রেফতার আতঙ্ক: পুরুষশূন্য হয়ে পড়েছে গোপালগঞ্জ

গোপালগঞ্জ সংবাদদাতা
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৩৩ Time View

গোপালগঞ্জের সর্বত্র চলছে যৌথবাহিনীর অভিযান। ভিডিও ফুটেজ দেখে বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। শহর ও গ্রামের বিভিন্ন স্থানে চেক পোস্ট বসানো হয়েছে। গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। পুরুষরা গ্রেফতারের ভয়ে বাড়ি ছেড়ে অন্য জেলায় আশ্রয় নিয়েছেন।
শনিবার দুপুরে স্থানীয় কাচাঁবাজারে হরিদাসপুর গ্রামের গৃহবধূ রেহানা বেগমের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। দুদিন হলো তিনি ঢাকা থেকে বাড়িতে এসেছেন। গ্রেফতারের ভয়ে তাকে বাজারে যেতে দেইনি। বাধ্য হয়ে আমি বাজার করতে এসেছি।
তিনি বলেন, এ অবস্থা কতদিন থাকবে জানিনা। আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি। আমার স্বামী গ্রেফতার হলে চাকরি চলে যাবে। ছেলে-মেয়ে নিয়ে আমরা পথে বসবো।
শহরের ঘুল্লিবাড়ি মোড়ে কথা হয় ওষুধ কোম্পানির প্রতিনিধি মো. শহিদুলের সঙ্গে। তিনি বলেন, আমার একমাত্র ছেলে খুলনা মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটের ছাত্র। কয়েকদিন হলো বাড়ি এসেছে। যেভাবে ধরপাকড় ও গ্রেফতার হচ্ছে আমি (শনিবার) তাকে খুলনায় তার নানা বাড়িতে রেখে এসেছি। এখন আর দুশ্চিন্তা করতে হচ্ছে না।
গোপালগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের ভেন্ডার মো. জাহাঙ্গীর বলেন, আমার ছেলেটা কলেজে পড়ে। তাকে নিয়ে দুশ্চিন্তায় আছি। কখন কি হয়ে যায়। তাই রাতে ছেলেকে বাড়িতে ঘুমাতে দিচ্ছি না। জানিনা কতদিন আমরা স্বভাবিক অবস্থায় ফিরে আসবো।
তিনি বলেন, গ্রেফতারের নামে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় এ বিষয়ে প্রশাসন দৃষ্টি দেবে আশা করি।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সভাপতি ড. রাজিউর রহমান বলেন, এনসিপির সমাবেশে হামলার ঘটনায় এ পর্যন্ত ৪টি মামলায় হয়েছে। আরও মামলার প্রস্তুতি চলছে। এসব মামলায় সহস্রাধিক মানুষকে অজ্ঞাত আসামি করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ঘরে ঘরে মামলার আসামি খুঁজে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!