1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

ফরিদপুরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ আহত-১

আতিয়ার রহমান
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪১৫ Time View

বৃহস্পতিবার ৩ জুলাই দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা গামী মধুমতি এক্সপ্রেস চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে জানালার কাচ ভেঙ্গে এক যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ফরিদপুরের তালমা রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর।
মধুমতি এক্সপ্রেস ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন মোবাইল ফোনে এই প্রতিনিধি কে বলেন, ফরিদপুরের তালমা স্টেশন অতিক্রম করার পরে পাথর নিক্ষেপের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে জানতে পেরে আমি যাত্রীর কাছে যাই এবং জিআরপি পুলিশ ও টিটিই সহ আমরা সকলে আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিই।
এই বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে পাথর নিক্ষেপে আহত যাত্রী শ্রী সাগর কুমার (২৬) বলেন, আমি একজন শিক্ষার্থী আমার বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে আজ আমি মধুমতি ট্রেনে ঢাকা যাচ্ছিলাম আগামীকাল একটি ব্যাংকে চাকরির ইন্টারভিউ রয়েছে।
আমার সাথে আমার এক বন্ধু আছে দুজনেই শোভন চেয়ারে জানালার ডানপাশে বসে ছিলাম ফরিদপুরের তালমা স্টেশন পার হওয়ার পরে হঠাৎ বড় একটি পাথর জানালার কাচ ভেঙে আমার মাথায় লাগে পরবর্তীতে ট্রেনের পরিচালক চিটিই ও পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা দেয়।
ট্রেন থেকে নেমে ঢাকার স্থানীয় একটি মেডিকেলে চিকিৎসা নেই আমার মাথায় ছয়টি সেলাই দেয়া হয়েছে এখন আমি সুস্থ আছি তবে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমার দাবি পাথর নিক্ষেপ কারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন কর্তৃপক্ষ।
জিআরবি পুলিশের এএসআই মোঃ কামাল মোবাইল ফোনে এই প্রতিনিধিকে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কে বা কাহারা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করেছে আমরা জানতে পারি নাই বিষয়টি উদ্ধাতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
এর আগেও ফরিদপুর থেকে ভাঙ্গা এই এলাকায় মধুমতি এক্সপ্রেস ও ফরিদপুর এক্সপ্রেসে একাধিকবার পাথর নিক্ষেপের ঘটনায় অনেক যাত্রী আহত হয় পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চেষ্টায় দীর্ঘদিন বন্ধ ছিল এখন আবার এই ঘটনাটি ঘটায় ট্রেনের সাধারণ যাত্রীতা আতঙ্কে রয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!