1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

এবার মুকসুদপুর থানা মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

মুকসুদপুর সংবাদদাতাঃ
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৭৯৩ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে থানা মসজিদের সামনে থেকে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোঃ আপান মুন্সী (৪০), পিতা-আনোয়ার মুন্সী, গ্রাম-কমলাপুর, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ। তিনি জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা অনুমান ১২টা ৩০ মিনিটের দিকে তিনি তার ব্যবসার কাজে ব্যবহৃত লাল-কালো রঙের BAJAJ ব্র্যান্ডের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজিঃ নং- গোপালগঞ্জ-ল-১১-৭৫০৫) মুকসুদপুর থানা মসজিদের বিপরীতে ইমরানের বিল্ডিং এর সামনে লক করে রেখে বাজার করতে টেংরাখোলা বাজারে যান।
পরে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফিরে এসে দেখেন, তার মোটরসাইকেলটি যথাস্থানে নেই। এরপর আশপাশের সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি। তিনি ধারণা করছেন, ওই সময়ের মধ্যে অজ্ঞাত চোর বা চোরেরা সুযোগ বুঝে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় লোকজনও অবগত রয়েছেন বলে জানান আপন মুন্সী। পরে মোটরসাইকেলটি নিজ উদ্যোগে খোঁজাখুঁজির পরও ব্যর্থ হয়ে তিনি মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, অভিযোগটি পেয়েছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!