1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে শিক্ষাবৃত্তি প্রদান

মুকসুদপুর সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪০৬ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে পরিচালিত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যগনের সন্তান নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং প্রথম শ্রেনী হতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে, মুকসুদপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেক, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার প্রমূখ।

এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন নারী শিক্ষার্থীকে বাইসাইকেল, ৩০ জন প্রাথমিক শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৫’শ টাকা, ১৫ জন মাধ্যমিক শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার টাকা, ১০ জন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর প্রত্যেককে ৯ হাজার ৫’শ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!