1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

মুকসুদপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ঘর-বাড়ি লুট

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৩৩ Time View

মুকসুদপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ঘর-বাড়ি লুট করে নিয়েছে মাদক ব্যবসায়িরা।
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের বাহাড়া গ্রামের খান পাড়ায়।
জানাগেছে, কামাল খান ও সুমন বাহাড়া এলাকার চিহ্নিত মাদক কারবারী এ কাজে বাধা দেয় বাহাড়া খান পাড়ার আউয়াল খানের ছেলে আযম খান। পরে একই গ্রামের শহর আলীর ছেলে সুমনরে নেতৃত্বে ৩০/৩৫ জন মিলে ঐ গ্রামের হাচান মাতুব্বরের তিন ছেলে সৈয়দ, জামাল ও আতিয়েরের বাড়ির উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি-ঘর লুট করে। দু’টি গরুসহ প্রায় পাচ লাখ টাকার মালামাল লুট হয়। মাদকব্যবসায়ি কামাল বাহাড়া গ্রামের তফছির খানের ছেলে ও সুমন একই গ্রামের শহর আলীর ছেলে। গত ২৪ জুন কাশিয়ানি আর্মি ক্যাম্পে সৈয়দ শেখ বাদী হয়ে অভিযোগ দায়ের করে। পরে আবারও ৪ জুলাই বাড়ি-ঘরের উপর হামলা করে ঐ মাদক কারবারীরা।
আরো জানাগেছে, কামাল ও সুমন ২০২০ সাল থেকে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছ। এরা আওয়ামী লীগের লোক দলীয় ক্ষমতা খাটিয়ে দীর্ঘ দিন মাদক ব্যবসা করে আসছে।
বাহাড়া গ্রামের খান পাড়ার আযম খান নামের এক ভুক্তভোগী বলেন, কামাল খান ও সুমন বাহাড়া এলাকার চিহ্নিত মাদক কারবারী। ব্যবসায় বাধা দিলে শুরু হয় আমাদের উপর অত্যাচার লুট করে বাড়ি-ঘর প্রায় পাচ লাখ টাকার মালামল। এখন আমরা বাড়ি যেতে পারচ্ছি না কামাল ও সুমনের ভয়ে দেখলেই মারার জন্য ধাওয়া করে এই সন্ত্রাসীরা। আমরা এই মাদক কারবারীদের আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের উপর হস্তক্ষেপ কামনা করছি।
কামাল ও সুমনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা মাদক ব্যবসার কথা অস্বীকর করে বলেন, আমাদের গ্রামে গ্রুপিং আছে তাই মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে ফাসানোর চেষ্ঠা করছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!