1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মাওলানা শাহ আকরাম আলী

লাবলু মিয়া
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৫ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ আসন (সালথা ও নগরকান্দা) থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত ও ৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার (আজ) সকালে তিনি দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের সঙ্গে নিয়ে ফরিদপুর জেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবীসহ ফরিদপুর-২ আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা শাহ আকরাম আলী বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় এবং প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে ফরিদপুর-২ আসনে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!