1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

পুটিয়া বাজারে যুবকের আত্মহত্যা, নিজেই পেটে ঢুকালেন চাকু

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ Time View
0-0x0-0-0-{}-0-0#

‎ফরিদপুরের সালথায় বাজারের মধ্যে নিজের পেটে চাকু ঢুকিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে ঘটে। নিহত যুবকের নাম জুবায়ের ব্যাপারী বা জুবা (৩০)।

‎স্থানীয়রা জানান, জুবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি কথা বলতে পারতেন না এবং মৃগীসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। মাঝে মাঝে নিজের শরীরে নিজেই আঘাত করার প্রবণতাও ছিল।

‎নিহতের বাবা আক্কাস ব্যাপারী বলেন, সকালে বাজারে বাদশা কাকার আগমনের খবর শুনে জুবা ধীরে ধীরে বাজারের দিকে রওনা দেন। পুটিয়া বাজারে মুরাদের দোকানের সামনে পৌঁছালে হঠাৎ মাটিতে পড়ে যান।

‎মুরাদ নামের দোকানি জানান, তিনি দোকানের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জুবা দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার একটি চাকু নিয়ে নিজের পেটে আঘাত করেন। প্রাথমিকভাবে গুরুতর রক্তক্ষরণ দেখা না গেলেও পরে বাবা তাকে বাড়িতে নিয়ে গেলে মৃত্যু হয়।

‎সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, নিহত ঐ ব্যক্তি ভারসাম্যহীন ছিল এবং দীর্ঘদিন অসুস্থ ছিল। আজ সকালে সে চাকু দিয়ে নিজের পেটে আঘাত করে এবং মৃত্যুবরণ করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!