1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

ফরিদপুর-৪ আসনে শহিদুল ইসলাম বাবুলের প্রেস ব্রিফিং

সদরপুর প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৩ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা, দ্বিচারিতা, পেশীশক্তি ও কালো টাকা ব্যবহারের অভিযোগ তুলে জরুরি প্রেস ব্রিফিং করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শহিদুল ইসলাম বাবুল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল দাবি করেন, সাবেক এমপি নিক্সন চৌধুরী দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাকে আড়াল থেকে ‘ছায়া প্রার্থী’ হিসেবে ব্যবহার করছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। নিক্সন চৌধুরীর এমপি থাকাকালীন লুট করা অবৈধ কালো টাকা ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি এলাকায় ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ স্ববিরোধী ও দ্বিচারিতামূলক বক্তব্যের মাধ্যমে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যাচারে লিপ্ত রয়েছেন। একই সঙ্গে তিনি নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে জড়িত বলেও দাবি করেন।

প্রেস ব্রিফিংয়ে বিস্ফোরক অভিযোগ তুলে শহিদুল ইসলাম বাবুল বলেন, মুজাহিদ বেগ নিক্সন চৌধুরীর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী বাশার, লিয়ন ও নজরুল নিয়মিতভাবে মুজাহিদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও তিনি দাবি করেন।

বিএনপি প্রার্থী আরও বলেন, “বিএনপির কোনো নেতাকর্মী মুজাহিদের কোনো নেতাকর্মীর গায়ে একটি আঁচড়ও দেয়নি। অথচ বিষয়টি নিয়ে তিনি পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছেন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহ্বায়ক কেএম আবু সাইদসহ ফরিদপুর জেলা এবং ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!