1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

আ.লীগ নেতা সাব্বির খানের বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাসেল কাজী
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৮ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২১ ডিসেম্বর) ভোরে মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের বেজড়া গ্রামের বাড়িতে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, ভোর রাতে কে বা কারা সাব্বির খানের বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে, মুকসুদপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়েদুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এর আগেই ঘরে থাকা, আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো বলেন, কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটি তদন্ত করে দেখো হচ্ছে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আর মামুন জানান, ফায়ার সার্ভিস থেকে বিষয়টি আমাদের জানানো হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে, ঘটনার সময় সাব্বির খান এলাকায় না থাকায় তার সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!