1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

কাইজ্জ্যা-মারামারি বাদ দিয়ে কৃষিতে মন দিন” — ওসি বাবলু রহমান

সালথা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ Time View

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে আটঘর ইউনিয়নের নকুলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নবাসীর সঙ্গে এ মতবিনিময় সভা করেন সালথা থানা পুলিশ।
সালথা থানার এএসআই শাহবুদ্দীন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালথা থানার পরিদর্শক (ওসি) মো. বাবলুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. বাবলুর রহমান খান বলেন,
“সালথা থেকে মাদক কারবার ও চাঁদাবাজি নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো দলের বড় নেতা বা ছোট নেতা—চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যারা এসব অপরাধের সঙ্গে যুক্ত থাকবে, তাদের সালথার বুকে থাকতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন,
“সালথা উপজেলা কৃষিতে সমৃদ্ধ একটি এলাকা। এখানকার সবচেয়ে বড় সম্পদ হলো কৃষিজমি। অকারণে কাইজ্জ্যা-মারামারি না করে সবাই যদি কৃষিকাজে মনোযোগ দেয়, তাহলে আগামী পাঁচ বছরে সালথা একটি ‘সোনার সালথা’ হিসেবে গড়ে উঠবে। আপনাদের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ সালথা গড়তে চাই।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, প্রচার সম্পাদক নাসির মাতুব্বর, উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সালথা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, আটঘর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রবিউল মাতুব্বর, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিঠু, যুবদল নেতা মুরাদুর রহমান, শাফিকুল ইসলাম, মাহফুজুর রহমান খান ও শিমুল মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস আটঘর ইউনিয়নের সভাপতি মাওলানা শওকত ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন আটঘর ইউনিয়নের সভাপতি কারী ওবায়দুল ইসলাম, বিএনপি নেতা ভুট্টো মাতুব্বর, মাজেদ মাতুব্বর, ফিরোজ মাতুব্বর এবং সালথা উপজেলা গণধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!