1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

ফরিদপুর-১ আসনে বহিষ্কারাদেশ প্রত্যাহার ফের দায়িত্বে ফিরল বিএনপি ৭ নেতাকর্মী

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩১ Time View

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় দলে অন্তর্ভুক্ত করার পাশাপাশি তাদের স্ব স্ব সাংগঠনিক দায়িত্ব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফরিদপুর জেলা শাখা। (২১ ডিসেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেরস আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে পূর্বে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো এবং তাদের পূর্বের দায়িত্ব পুনর্বহাল করা হলো। যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে তারা হলেন;

বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাফিউল আলম মিন্টু। মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর সরদার, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাজী সিরাজুল ইসলাম, মধুখালী উপজেলার বিএনপির সদস্য আরিফুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবু বকর ছিদ্দিক, জাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আজাদ খান।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বহিষ্কৃত নেতাদের পুনর্বাসন ও পুনরায় দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে ফরিদপুর জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তৃণমূলের একাংশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও, আরেক অংশ দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!