1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

মুকসুদপুরে আ.লীগের আরো দশ নেতার পদত্যাগ

রাসেল শেখ
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩১ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭নং জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ১০ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে একযোগে পদত্যাগ করেছেন।

আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৫ টায় দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সকলেই একযোগে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ১০ আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী।

এ সময় সদ্য সাবেক জলিরপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ,
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সহ-সভাপতি অভি বাগচী, বিদ্যুৎ বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, সদস্য শিশির বাগচী, হরিচাদ বাকচী, নারায়ন গোলদার, রনজন গাইন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী বলেন, আজ ২০ ডিসেম্বর শনিবার থেকে আমরা সকলে একযোগে আওয়ামী লীগের সকল পদ পদবী ও কর্মকাণ্ড থেকে অন্যের বিনা প্ররোচনায় স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!