1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে ডাকাত আটক করে গনধোলাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৫৩ Time View

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রভাকরদি পশ্চিম পাড়ায় ডাকাতি করতে এসে জনতার হাতে আটক হয়েছে এক ডাকাত। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উজ্জ্বল শেখের বাড়িতে ৩-৪ জনের একটি ডাকাত দল হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে উজ্জ্বল শেখকে এলোপাতাড়ি কোপানোর চেষ্টা করে তারা। জীবন বাঁচাতে উজ্জ্বল শেখ জোরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় ডাকাত দলের এক সদস্য শহিদুল ফকির (৪০) ধরা পড়ে, বাকি সদস্যরা পালিয়ে যায়।

আটককৃত শহিদুল ফকির মুকসুদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কমলাপুর গ্রামের কাশেম ফকিরের ছেলে বলে জানা গেছে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পরে পুলিশের কাছে হস্তান্তর করে।

মুকসুদপুর থানার ডিউটিরত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় জনগণ আটক ডাকাতকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!