1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

মুকসুদপুরের শহিদুল, নগরকান্দা মোকা, ভাঙ্গার কিবরিয়া ও বোয়ালমারীর পার্থ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৪৮০ Time View

দিনে প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ও ইলেকট্রিক মিস্ত্রি, আর রাতে ভঙ্কংকর ডাকাতএমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। সম্প্রতি সংঘটিত দুটি ডাকাতি মামলার তদন্তে মূল পরিকল্পনাকারী হিসেবে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে একজন স্কুল পরিচালক এবং একজন ইলেকট্রিক মিস্ত্রি, যারা ছদ্মবেশে ডাকাতির নেতৃত্ব দিতেন।

মঙ্গলবার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ভাঙ্গা থানার কর্মকর্তারা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং পাঁচ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ডাকাতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার শ্রীরাঙ্গাল গ্রামে বাসিন্দ মোক্তার হুসাইন ওরফে মোকা (৪৫)। তিনি প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও শিক্ষক। তিনি ‘দি ন্যাশনাল
ইসলামিক প্রি-ক্যাডেট স্কুল’ পরিচালনার আড়ালে ডাকাতি করতেন।

ভাঙ্গার পূর্ব সদরদী গ্রামে বাসিন্দা কিবরিয়া শেখ (৩৫)। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরবাহাড়া গ্রামের বাসিন্দা শহিদুল ওরফে শহিদ (৪৫) ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামের বাসিন্দা পার্থ রায় (৪২)।

পুলিশ জানায়, গত সোমবার (৭ জুলাই) রাতে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে দুটি প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা গৃহকর্তা ও পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে জখম করে মালামাল লুট করে নেয়। এই ঘটনায় ভাঙ্গা থানায় ডাকাতি মামলা (মামলা নং-৭) হয়।

পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রধান দুই পরিকল্পনাকারী মোক্তার হুসাইন ও কিবরিয়া শেখকে গ্রেপ্তার করে। তারা স্বীকার করে, দিনের পেশার আড়ালে রাতে ডাকাতি করত এবং নিজেরাই দল গঠন করত। স্থানীয়ভাবে পরিচিত মুখ হওয়ায় ছদ্মবেশে নিজেরাই পরিকল্পনা ও ডাকাতি সংঘটিত করত। এর আগে গত ৩০ মে আলগী ইউনিয়নের শাহামুল্লুকদী গ্রামে একই রাতে দুটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। সেই মামলার সূত্র ধরে পুলিশ গোপালগঞ্জের শহিদুল ও বোয়ালমারীর পার্থ রায়কে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে।

এই ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘পূর্ব সদরদী গ্রামে ক্যাডেট স্কুল পরিচালনাকারী মোক্তার ও ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া এরা ছদ্মবেশে ডাকাতির পরিকল্পনা করে বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলকে হায়ার করে নিজেই মুখোশ পরে ডাকাতি সংঘটিত করে। ডাকাতরা হায়ারে ভাঙ্গা অঞ্চলে প্রবেশের বিষয়টি গোপন সংবাদ পেয়েছিলাম, সেই আলোকে আমাদের পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রস্তুত ছিলাম, কিন্তু ডাকাত দলেরা ছদ্মবেশে পাটক্ষেতে লুকিয়ে থাকার কারণে আমাদের টার্গেট মিস হয়েছে। স্থানীয়দের সহায়তায় ডাকাতি করতে পেরেছে। অন্যান্য ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!