1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে লটারির মাধ্যমে ওএমএস-খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ করলেন ইউএনও

সদরপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৬১ Time View

ওএমএস-খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করেছেন ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন। সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার নেতৃত্বে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে জনসম্মুখে ও প্রার্থীদের উপস্থিতিতে ৬১টি আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ২১ জন ডিলার নির্বাচিত করা হয়। এতে প্রতিটি ইউনিয়নের জন্য নির্ধারিত সংখ্যক ডিলার মনোনীত হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু , সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ সাংবাদিক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে এই লটারির আয়োজন করেছি। সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো ধরণের প্রভাব বা পক্ষপাত ছাড়াই প্রার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ডিলার নির্বাচিত করা হয়েছে।

স্থানীয়দের অনেকেই এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আগে এসব নিয়োগে অনেক অনিয়ম হতো, কিন্তু এবার ইউএনও ম্যাডাম যা করেছেন, তাতে আমরা খুশি। এটা সবার জন্য ন্যায্য একটা পদ্ধতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!