1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ

সদরপুর প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৬৬ Time View

সরকারি গাছ কাটতে গেলে উপজেলা পরিষদের রেজল্যুশন, টেন্ডার ও বন বিভাগের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু এসব না করে উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগে কর্মকর্তাকে না জানিয়ে নিজ ক্ষমতার অপব্যবহার করে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে গনি খাঁ নামে এক গাছ ব্যাবসায়ীর বিরুদ্ধে।

শুক্রবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী আঞ্চলিক সড়কের পাশে থাকা একটি শিশুকাঠ নামক একটি গাছ কাটার অভিযোগ করে এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায় জমির মালিক বাবুল বেপারীর পুত্র আজিজুল হাকিম (৩২) নিজে দাঁড়িয়ে থেকে গনি খাঁ ও তার শ্রমিক দিয়ে গাছের বেশীর ভাগ অংশ কেটে ফেলেছে। এসময় তাদের কাছে সরকারি গাছ কাটার অনুমতি আছে কিনা জানতে চাইলে তারা জানান, তাদের গাছ কাটার অনুমতি আছে।

উপজেলা বনবিভাগ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, কাউকে গাছ কাটার কোন অনুমতি দেওয়া হয় নাই। তবে সরকারী গাছ কাটার বিষয়ে একটা আবেদন পেয়েছি, আবেদন যাচাই-বাছাই করে অনুমতি যোগ্য হলে পরে গাছ কাটতে পারবে।

অনুমতি ছাড়া সরকারী গাছ কাটার বিষয়ে গনি খা জানান, সরকারী গাছ কাটার ক্ষমতা আমার আছে, আমি বনবিভাগে কাজকরি, বনবিভাগ আমাকে বেতন দেয় এবং সে ক্ষমতা আছে বলেই আমি গাছ কেটেছি।

এ বিষয়ে মুঠোফোনে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানাকে অবগত করলে তিনি জানান, সরকারী গাছ কাটার কোন অনুমতি কাউকে দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!