1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে প্রশাসন, বিতরণ করা হলো ঢেউটিন ও আর্থিক সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর জিজ্ঞাসাবাদের জন্য আটক গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি

মুকসুদপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত

সোহেল রানা
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫০০ Time View

‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২১ জুন শনিবার সকালে উপজেলার বাঙ্গির মোড়ে মৎস্য আভয়াশ্রম ও বিভিন্ন খালে পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলার কমলাপুর খালের আগারি নামক স্থানে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন মুকসুদপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) দেবলা চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন মোল্লা গনম্যাধম কর্মীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্পের অংশ হিসেবে একইদিনে উপজেলার বিলরুট ক্যানেল, জলিলপাড়-মুকসুদপুর খালের জলিলপাড় অংশ এবং মহারাজপুর খালের বনগ্রাম এলাকাতেও পোনা মাছ অবমুক্ত করা হয়।

এ বছর মোট তিনটি স্থানে দেশীয় প্রজাতির বিভিন্ন ছোট মাছ যেমন পাবদা, গুলশা, শিং ও টেংরা প্রায় ৩.৫ মণ এবং বড় মাছের মধ্যে রুই, কাতলা ও মৃগেল প্রায় ১১ মণ, সর্বমোট প্রায় ১৫ মণ পোনা মাছ অবমুক্ত করা হয়।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের মৎস্যসম্পদ টিকিয়ে রাখা এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পোনা মাছ অবমুক্তির ফলে ভবিষ্যতে এ সকল জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, যা একদিকে জেলেদের জীবিকা নিশ্চিত করবে, অন্যদিকে স্থানীয় চাহিদা পূরণে সহায়ক হবে।

মৎস্য বিভাগ জানিয়েছে, এ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হলে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছগুলোর পুনরুজ্জীবন সম্ভব হবে। এছাড়াও জলাশয়গুলোতে মাছের পরিমাণ বৃদ্ধি পেলে বাজারে দেশীয় মাছের সরবরাহও বাড়বে, যা ভোক্তাদের জন্যও উপকারী হবে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, মৎস্য খাতের এমন ইতিবাচক পদক্ষেপগুলো নিয়মিত হলে স্থানীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!