1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে স্ত্রীর যৌতুক ও নির্যাতন মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

সদরপুর প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩৯৪ Time View

ফরিদপুরের সদরপুরে স্ত্রীর যৌতুক ও নির্যাতন মামলায় নাসির উদ্দিন প্রিন্স নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।

শুক্ররাব(২০জুন) গভির রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর এলাকা থেকে তাকে করা হয়। গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন প্রিন্স উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র এবং উপজেলার ভাষাণচর ইউনিয়নের হাওলাদার ডাঙ্গী সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এর আগে সকালে নাসির উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে থানায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন স্কুল শিক্ষিকা সামছুন্নাহার ইলা। মামলা তার শাশুড়ি নাজমা বেগমকেও আসামী করা হয়েছে। সামছুন্নাহার ইলা একই উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রামের মোঃ ইস্কান্দার আলীর মেয়ে ও চর নাছিরপুর ইউনিয়নের জালালপুর কোহিনূর সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিক্ষক নাসির উদ্দিন প্রিন্সের সঙ্গে মাত্র ২ মাস আগে সামছুন্নাহার ইলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী নাসির উদ্দিন প্রিন্স অন্য এক হিন্দু মেয়ের সাথে প্রেমের সম্পর্ক জানতে পারে স্ত্রী সামছুন্নাহার ইলা। এ সম্পর্কে বাঁধা দিলে শিক্ষক নাসির উদ্দিন প্রিন্স তাকে শারীরিক মানসিক নির্যাতন করতে থাকে এবং মোটা অংকের যৌতুক দাবি করেন নাসির উদ্দিন প্রিন্স । এ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সামছুন্নাহার ইলাকে মারধর করা হয়। সর্বশেষ গত ২১ এপ্রিল অনুমান রাত ২ টায় নাসির উদ্দিন প্রিন্স তাকে শারীরিক মানসিক নির্যাতন করিয়ে গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান জানান, শিক্ষিকা সামছুনৃনাহার ইলা বাদী হয়ে তার স্বামী নাসির উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে যৌতুকে দাবিতে নির্যাতনের অভিযোগ এনে গতকাল ১৯ জুন শুক্রবার মামলা দায়ের করেন। সে রাতেই উপজেলার পূর্ব শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে স্কুলশিক্ষক নাসির উদ্দিন প্রিন্স কে গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু তাহারা স্বামী স্ত্রী দুইজনই শিক্ষক তাই আমি প্রাথমিক ভাবে তাদেরকে আপোষ হওয়ার জন্য অনুরোধ করি কিন্তু স্বামী নাসির উদ্দিন প্রিন্স কোনভাবে আপোষ হবে না বলে জানায় বিধায় আজ ২১ জুন এজাহার ভুক্ত করে আসামিকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!