1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

সদরপুরে ২০০ পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সদরপুর প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪১৩ Time View

ফরিদপুরের সদরপুরে ২০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারী স্বামী স্ত্রী কে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
গ্রেপ্তার কৃতরা হচ্ছেন ঢেউখালী ইউনিয়নের বাবুরচর নতুন ডাঙ্গী গ্রামের মৃত তৈয়ব আলী মাতুব্বরের পুত্র দাদন মাতুব্বর( ৫০) ও তার স্ত্রী শিউলি (৪০)।

২১ জুন( শনিবার) বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাবুর চর নতুন ডাঙ্গী গ্রামের দাদন মাতুব্বরের ভারাকৃত বাসা থেকে দুইশত পিচ ইয়াবাসহ সহ স্বামী স্ত্রী কে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর উপপরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন।

এ ব্যপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক দেলোয়ার হোসেন বাদি হয়ে সদরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)স্বারনী ১০(ক) ও ৪১ ধারায় মামলা দায়ের করেছেন।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, দাদন মাতুব্বর দীর্ঘ দিন যাবত মাদক বিক্রির সাথে জড়িত। সে এলাকায় ত্রাস হিসেবেও পরিচিতি থাকার কারনে এলাকাবাসী কেউ তার বিরুদ্ধে স্বাক্ষী দিতে ভয় পেত। তাকে গ্রেফতারের সময় এলাকা বাসীরা বলেন, আমরা এই ব্যাপারে কথা বললে দাদান জেল থেকে বের হবার পরে লোকজন নিয়ে এসে আমাদের উপরে হামলা করবে। উপ পরিদর্শক দেলোয়ার হোসেন আরো বলেন, মাদক নিয়ন্ত্রন ও নির্মুলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!