1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সম্মাননা পেলেন সার্জেন্ট শ্যামল

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪১৮ Time View

গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মরত দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা সার্জেন্ট শ্যামল এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এর হাত থেকে বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। পেশাগত দায়িত্বে নিষ্ঠা, কর্মদক্ষতা ও ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। সোমবার ( ১৬ জুন) গোপালগঞ্জ পুলিশ লাইন্স মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম সার্জেন্ট শ্যামলের ভূয়সী প্রশংসা করে বলেন, “সার্জেন্ট শ্যামলের দায়িত্বশীলতা, সাহসিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের গর্বিত করেছে। তিনি যে দক্ষতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন, তা গোপালগঞ্জ জেলা পুলিশের জন্য অনুকরণীয়।” তিনি আরো বলেন, “আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি যাতে দায়িত্বশীল ও সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত সদস্যদের যথাযথ স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা হয়। এই পুরস্কার অন্যান্য সদস্যদের মাঝেও আরও উৎসাহ জোগাবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!