1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সোহেল রানা
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৮২ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৪-২৫ খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২৭৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার অংশ হিসেবে প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোঃ মোকতার হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ কাদের সরদার, গোপালগঞ্জ বিএডিসি আলু বীজ হিমাগারের উপপরিচালক কৃষিবিদ সঞ্জয় কুমার দেবনাথ, বিএডিসি নির্বাহী প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, উপজেলা বিএডিসি প্রকৌশলী মেহেদী হুসাইন, কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকা ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!