1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে ভূমি মেলা উদ্ধোধনী অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা

সুমাইয়া নূর প্রভা
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬০১ Time View

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমি মেলা ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) মুকসুদপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভূমি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা রিমন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন ভূমি অফিস সহকারী কর্মকর্তা দেবাশীষ মন্ডল, এসিল্যান্ড অফিসের পেশকার মনিরুজ্জামান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন, মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসিমউদদীন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী মুবিন মুন্সি, ৯ম শ্রেণির শিক্ষার্থী মুসলিমা আক্তার তারিন প্রমূখ।

এসময় উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!