1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৫ জন আটক

সদরপুর প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৭৩ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণুপুর ইউনিয়ের যাত্রাবাড়ি ও ঠেঙ্গামারী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও সদরপুর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে থানায় হামলা, অস্ত্র লুট, ডাকাতি ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে বলে জানিয়েছে সদরপুর থানা পুলিশ।রবিবার (১৮ মে) দুপুর ১২টায় গ্রেপ্তারকৃতদের ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে ।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী ও পুলিশ। এরই ধারাবাহিকতায় ২০২৪ (৫ আগস্ট) সদরপুর থানায় সংঘটিত হামলা ও সরকারি অস্ত্র লুটের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ধরতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের অধিকাংশের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।তিনি আরও জানান, অভিযানের সময় সন্দেহভাজনদের বাড়ি ঘিরে ফেলা হয় এবং কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!