1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ চরভদ্রাসনে পুলিশকে আহত করে পালানো সেই কবির খান ঢাকায় গ্রেপ্তার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: ফরিদপুরে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের বিরুদ্ধে ফরিদপুরে বিধবা নারীর মানববন্ধন সালথায় অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ‎ ‎ ফরিদপুরে কঠোর নিরাপত্তায় এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: কেন্দ্র পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

একজন দেশপ্রেমিক চিকিৎসক ডা. কবির সরদার

মধুখালী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৯৮ Time View

ফুল নিজের জন্য ফোটে না অন্যের মাঝে সুভাষ ছড়ানোই ফুলের কাজ, মানুষ তার কর্মের মাঝে বেঁচে থাকে হাজার বছর, ডাক্তার কবির সরদার চিকিৎসা সেবা দিয়ে ইতিমধ্যেই মধুখালীবাসীর মন জয় করে নিয়েছেন, শুধু মধুখালী নয় পার্শ্ববর্তী বিভিন্ন থানা থেকে তার কাছে রোগী আসে বিশেষ করে শিশু রোগীরাই বেশি, খুব সকাল থেকে গভীর রাত পর্যন্ত রোগী নিয়েই থাকেন।

কবির সরদার তার কর্মস্থল মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অফিস চলাকালীন সময় এর আগে, পরে রোগীদের সেবা দিয়ে থাকেন তাছাড়া হাসপাতালে তার দায়িত্ব পালন,কালে যত্ন সহকারে রোগী দেখেন, বিশেষ করে মধুখালী উপজেলার মধুখালী পৌরসভাসহ আশপাশের অনেক রোগীই যারা হাসপাতালে যেতে পারেন না মুঠোফোনে কবির সরদারের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন, তিনি কখনো রোগী দেখে বিরক্ত হন না এমনকি পরম যত্নের সাথে নিজ সন্তানের মত ছোট শিশুদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন, গরিব অসহায় রোগীদের কাছ থেকে ডাক্তার কবির সরদার কখনো ফি নেয় না।

তার প্রতি সাধারণ মানুষের আস্থার জায়গা থেকে প্রতিদিন শত শত শিশু, বৃদ্ধ রুগী সেবা নিতে আসে। ডাক্তার কবির সরদার বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সেবা নিতে  আসা কামারখালী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের এক গৃহবধূ বলেন, ডাক্তার কবির সরদার একজন দেশ প্রেমিক চিকিৎসক, বেশ কয়েক বছর ধরেই আমার পরিবার তার কাছ থেকে চিকিৎসা সেবা নেয়, তিনি অত্যন্ত যত্ন সহকারে রোগী পত্র দেখেন।

নওপাড়া বিশ্বাস পাড়ার ব্যবসায়ী লালচান বলেন, ডাক্তার কবির সরদার অত্যন্ত একজন ভালো মানুষ, হাসপাতালে গেলে আমরা তার কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেয়ে থাকি।

আমডাঙ্গা গ্রামের গৃহবধূ শিল্পী বেগম বলেন, কবির ডাক্তার গরিব অসহায় মানুষের কাছ থেকে কোন ফি নেন না এমনকি আমরা দেখিয়ে যা দেই  সেটাই নেয়,অন্য ডাক্তার এর মত ৫ শ, ১ হাজার টাকা ভিজিট নেন না।

পৌরসভার নদিয়া বাজার কান্দিগ্রামের রওশনারা বেগম বলেন ডাক্তার কবির সরদার অত্যন্ত একজন ভালো মানুষ, তিনি যত্নের সাথে রুগী দেখেন ইতি মধ্যে  কবির সরদার সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আস্থা অর্জন করছেন।

ডাক্তার কবির সরদারের কর্মস্থল মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি অত্যন্ত একজন বিনয়ী ভদ্র মানুষ, আবাসিক মেডিকেল অফিসার হিসাবে দীর্ঘদিন ধরেই তিনি  নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে তিনি আপন করে নিয়ে- এখানকার যাবতীয় কর্মকাণ্ডকে  সফলভাবে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। সাধারণ রোগীদের মাঝে খোঁজখবর নিলে- তাদের দাবি ডাক্তার কবির সরদার সত্যিকারে একজন দেশপ্রেমিক চিকিৎসক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!