1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে বিষপান করে যুবকের আত্মহত্যা

সুমাইয়া নূর প্রভা,মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪৫৮ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়ে বিষপান করে আত্মহত্যা করেছে ইমুন বিশ্বাস (২০) নামের এক মেধাবী শিক্ষার্থী।

ইমুনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, ইমুন বিশ্বাস মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ী ইউনিয়নের খোরট গ্রামের বাসিন্দা এবং হিন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুবাস চন্দ্র বিশ্বাসের ছেলে। ছোটবেলা থেকেই শিক্ষায় মেধার স্বাক্ষর রেখে এসেছে সে। ১৮৯নং সরকারি ঠুললারপাড় প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি, হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে সাধারণ বৃত্তি অর্জন করে।

একই বিদ্যালয় থেকে ২০২১ সালে গোল্ডেন প্লাসসহ এসএসসি এবং ২০২৩ সালে ঢাকা মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পায় ইমুন। চলতি বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেয় সে। কিন্তু কাঙ্ক্ষিত ফল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। অবশেষে ১১ মে (শনিবার) রাত ১১টার দিকে নিজ বাড়িতে জমিতে ব্যবহৃত আগাছানাশক প্যারাক্সন বিষ পান করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ ও সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ১৩ মে সন্ধ্যা ৬টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইমুন বিশ্বাস। ইমুনের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তরুণদের মানসিক চাপ মোকাবেলায় সচেতনতা এবং সহানুভূতিশীল সহায়তা ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!