1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সালথা উপজেলা শিক্ষক সমিতির শুভেচ্ছা জাতীয় স্বার্থই হবে কূটনীতির মূল ভিত্তি, বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থান গড়তে চান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ‎ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ফকির তাইজুর রহমান শামা ওবায়েদ রিংকু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সালথার সোনাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করতে চাই : ডঃ মোঃ ইলিয়াস মোল্লা কোটালিপাড়া পৌরসভার বর্জ্যে ক্ষতিগ্রস্ত মৎস অভয়াশ্রম ফুলেল শুভেচ্ছায় সিক্ত শামা ওবায়েদ রিংকু  ফরিদপুর-২ আসনে বিপুল ভোটে শামা ওবায়েদ বিজয়ী ‎ গোপালগঞ্জ-১ আসনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মুকসুদপুরে ১০ পিচ ইয়াবাসহ ভুয়া বিএনপি নেতা মাহফুজ গ্রেফতার

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৯৩ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আজাদুর রহমান মাহফুজকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ। থানা সূত্রে জানাযায়, মঙ্গলবার (১৩ মে) রাতে মুকসুদপুর থানার এস আই হাবিব শেখ ও এ এস আই খন্দকার আবু এহসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে, ঘুনসি গ্রামের বিল্লাল নামের এক ব্যাক্তির বাড়ি থেকে ইয়াবা সেবন অবস্থায় মাহফুজকে গ্রেপ্তার করেন। এসময় তার নিকট থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আজাদুর রহমান উপজেলার ঘুনসি গ্রামের হাবিবুর রহমান চুন্নু মিয়ার ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, দীর্ঘ দিন ধরে আজাদুর রহমান মাহফুজ মুকসুদপুর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে এলাকায় দাপটের সাথে চলতো।
মাহফুজ এর ফেসবুক প্রোফাইলে দেখা যায় লেখা আছে মুকসুদপুর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক। আরো ঈদের শুভেচ্ছা লিপলেটও দেখা গেছে মুকসুদপুর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ।

এদিকে মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ তার নিজের ফেসবুক পেইজে একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জনান, সকল সাংবাদিক ও মুকসুদপুরবাসীর জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে আজাদ মাফুজ ইউপি সদস্য মোচনা ইউনিয়ন পরিষদ, তিনি মুকসুদপুর উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের কোন পদে নেই, তিনি যদি মনগড়া কোন ব্যানার পোস্টার দিয়ে থাকে সেটা তার ব্যাক্তিগত ব্যাপার, তবে সঠিক তথ্য প্রমাণ ছারা কেউ তাকে বিএনপির রাজনীতির সাথ জড়ীয়ে জনমনে বিভ্রান্তি ছড়াবেন না।

নাম প্রকাশে অইচ্ছুক কয়েক জন বলেন, বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে প্রতিবাদ করতে গেলে এলাকার লোকদের বিভিন্ন হুমকি দিয়ে চুপ করে রাখতো।
তারা আরো বলেন, এ সকল ভুয়া বিএনপি নেতা আরো অনেক আছে যারা দলের সুনাম নষ্ঠ করছে দলের নাম বলে চাদাবাজি করছে। এদের ধরে আইনের আওতায় না আনলে দলের ভাবমুর্তি খারাপ হয়ে পড়বে।
মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)  মোস্তফা কামাল জানান, আজাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!