1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎বাঁচতে চায় মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা ‎

বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতার কয়লা কারখানায় যৌথ বাহিনীর অভিযান ও অর্থদন্ড

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৫৩ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতার একটি কয়লার কারখানায় যৌথ বাহিনীর অভিযান চালিয়েছেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার তত্ত্বাবধানে দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা মির্জা মিলনকে (৪৫) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।

মঙ্গলবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। আদালত সুত্রে জানা গেছে, উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল দেউলি এলাকায় মিধা ট্রেডার্স নামে একটি কয়লার কারখানা নির্মাণ করে গাছ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিলেন। ওই কারখানার দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা সহস্রাইল এলাকার বাসিন্দা মির্জা মিলন।

যৌথ বাহিনীর অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী, ফরিদপুর বন ও পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. জাহিদ হাসান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং আগামী ৭ দিনের মধ্যে কারখানাটি অপসারণ করার নির্দেশ দেন ও অপসারণ না করলে পরবর্তী আইন গত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এর সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, “কয়লার কারখানার তত্ত্বাবধায়কে থাকা মির্জা মিলনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কারখানাটি আগামী ৭ দিনের মধ্যে অপসারণ করে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!