1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

বোয়ালমারীতে কলেজ পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪২২ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে কলেজ পড়ুয়া এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম শশি (১৮)। তিনি বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। শশি দরি-হরিহরনগর গ্রামের মোঃ জাফর মোল্যার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা দেড়টার দিকে তিনি তার রুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তিনি পেটে ব্যথায় আক্রান্ত ছিলেন, ব্যথা উঠলে প্রায় তিনি আত্মহত্যার চেষ্টা করতেন। শুক্রবার দুপুরে বাড়ির সকলে রান্নার কাজে ব্যস্ত ছিলো, এ সময় তিনি নিজ কক্ষের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তার ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শশির মৃতদেহ নিজেদের হেফাজতে নেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাবরিনা হক রুম্পা জানান, তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে বোয়ালমারী থানা উপপরিদর্শক(এসআই) বোরহান উদ্দিন মোল্যা বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে পৌঁছে তার সুরতহাল করেছি তার গলায় ফাঁসের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। ময়নাতদন্তের পর প্রকৃত বিষয় বলা যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!